মনের ভাবনা প্রকাশ পেল না
এই যে আমাদের মনে
ভাবনা আর আশা লুকিয়ে আছে কত কোণে
মনের ভাবনাগুলো শুধুই বেড়ে যাচ্ছে
সবগুলোই কি আর প্রকাশ পাচ্ছে
এত ভেবে আর কি হবে
কার কে কাছে গিয়ে তোমার মনের কথা কবে
কেইবা শুনবে তোমার মনের কথা
চেপেই রাখতে হবে তোমার মনের এই কষ্ট ব্যাথা
দিনের পর দিন বাড়ছে
মনের ভাবনাগুলো কি আর কমছে
এই জগতে সবাই জন্মায় আশা নিয়ে
কি আর হবে যদি পারো না প্রকাশ করতে
তুমি নাও তোমার মনকে বুঝিয়ে
মনের মধ্যে থাকে কষ্ট, দুঃখ, রাস, ভয়
সবকিছুই মানুষকে মানিয়ে নিতে হয়
মানুষ ভালোবাসায় জড়িয়ে যাচ্ছে
দুঃখতে ভেঙে পড়ছে
রাগেতে জ্বলে যাচ্ছে
কষ্টে কেঁদে মরছে
মানুষের জীবনটা এই ভাবে শেষ হয়ে যাচ্ছে
তাও কি মানুষের মনের ভাবনা প্রকাশ পাচ্ছে
মনকে কি বুঝিয়ে রাখা যায় বলোতো
সব কিছু মানিয়ে নিতে হয় জানোতো
মনের ভাবনা যদি প্রকাশ করতে পারতাম
বলো আজ কি আর এই কবিতা লিখতাম।
Name- Soniya Ghosh
Age – 17
Class – XI
Institution – Uttar Garifa Pallimangal High School