WhatsApp Image 2026-09-20 at 2.09.15 AM

AI (Artificial Intelligence)

বর্তমান দিনে সমধিক আলোচিত একটি বিষয়ের মধ্যে অন্যতম হলো AI বা Artificial Intelligence। এ আই এর অপর নাম কৃত্তিম বুদ্ধিমত্তা যা একজন মানুষের মতো চিন্তা ভাবনা করতে, যুক্তি দিয়ে কোন সমস্যার সমাধান করতে সক্ষম। এ আই আবিষ্কার হওয়ার পর থেকে মানুষের জীবনের অনেক কাজে এসেছে গতি। সহজেই বিভিন্ন coding , এছাড়াও যে সকল কাজ মানুষের পক্ষে একটু কঠিন তা করা অনেক সহজ হয়ে উঠেছে। আশা করা যায় এই ভাবেই এআই এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন পরিকল্পনা গুলিকে বাস্তবায়ন করা সম্ভব হবে। তবে এ আই বলার সাথে সাথে যে আর একটি প্রশ্ন উঠে আসে সেটি হল সম্পূর্ণ সুরক্ষিত ? কারণ এই আই মানুষের গোপনীয়তা বা নিজস্বতার উপর প্রশ্ন তুলতে পারে। বর্তমানে ছাত্রছাত্রীর মধ্যে দেখা যাচ্ছে এআই কে ভালো কাজে ব্যবহার করার থেকে তারা ব্যবহার করছে বিভিন্ন ফটো এডিটিং অথবা ভিডিও এডিটিং এর কাছে। এতে পড়াশোনার থেকে তাদের মনোযোগ কিছুটা হলেও বিভ্রান্ত হচ্ছে যার ফল আত্মবিশ্বাসের অভাব। এ আই কাজে গতি আনলেও মানুষের মস্তিষ্কের সক্রিয়তাকে হ্রাস করবে বলে আমার মনে হয় কারণ যে সকল কাজ সমাধানের জন্য আগে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বই অথবা বিভিন্ন তথ্যবহুল জিনিস খতিয়ে দেখতো আজ তা খুব সহজেই তাদের হাতে মুঠোয়। তাই আর মস্তিষ্ককে খাটানোরও কোন সুযোগই থাকলো না। এ আই এর সার্ভারকে ঠান্ডা রাখার জন্যে ব্যবহার করা হয় বিশুদ্ধ পানীয় জল। বর্তমানে যেখানে পৃথিবী ধীরে ধীরে পানীয় জলের সংকটের দিকে এগিয়ে যাচ্ছে সেখানে এই এআই সার্ভার গুলির তাপমাত্রা ঠিক রাখার জন্য ব্যবহার করা হচ্ছে বিশুদ্ধ পানীয় জল। পৃথিবী উন্নতির দিকে এগোতে গিয়ে সংকটকালীন পরিস্থিতি কাছাকাছি চলে আসছে না তো? অবশ্যই দেশের উন্নতি বা পৃথিবীর উন্নতির জন্য এ আই এর মত কৃত্তিম বুদ্ধিমত্তা জরুরী কিন্তু তার থেকে হাজারগুন বেশি জরুরি বিশুদ্ধ পানীয় জল। তবুও বিভিন্ন নেতিবাচক প্রভাবকে দূরে সরিয়ে বর্তমানে এ আই কে গ্রহণ করে নিতেই হবে। এমনকি এখন ছাত্র-ছাত্রীদের উচ্চমাধ্যমিক স্তর থেকেই এআই ভিত্তিক পড়াশোনা করার সুযোগ করে দেওয়া হচ্ছে। আশা করা যাই এ আই তার সকল নেতিবাচক প্রভাবকে ছাপিয়ে তার ইতিবাচক প্রভাব গুলিকে সমস্ত মানবকুলের মধ্যে উন্নয়নের পথ হিসেবে প্রতিস্থাপন করতে সক্ষম হবে।

Name: Neha Kalia
Class: XII
Age: 18
Institution: Gaighata High SCHOOL